×

জাতীয়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ এএম

ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় আগামাসি লেনে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে আগামাসি লেনে অবস্থিত একটি সাততলা ভবনের চতুর্থ  তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

তালহা বিন জসিম জানান যে,  রাত ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানো চেষ্টায় লেগে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের এই মিডিয়া অফিসার অবশ্য আগুনের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি বলেই জানিছেন।

এই আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতির হয়নি বলেও নিশ্চিত করেছেন ওই ভবনের অন্যান্য বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

গোলাম পরওয়ার বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App