×

জাতীয়

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

ছবি : সংগৃহীত

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাসায় বসছে নতুন টেলিফোন লাইন। বঙ্গভবন ছাড়ার পর তিনি সে বাসায় উঠতে পারেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে সেখানে টেলিফোনের সংযোগ দিতে আসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্সের কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুইজন কর্মচারী।

গুলশানের ১২৩ নম্বর রোডের ‘গ্রিন ভিলা’ নামে ওই বাসার সামনে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যকে দেখা গেছে। 

পদত্যাগ করার পর এ বাসার পঞ্চম তলায় রাষ্ট্রপতির ওঠার কথা হয়েছে বলে তথ্য দিয়েছেন বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম।

তিনি বলেন, তিন-চারদিন আগে স্যার এসেছিলেন এ বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোকজন এসেছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে উনি এসেছিলেন, এরপর রাত পৌনে ৯টা নাগাদ উনি এখান থেকে চলে গেছেন। ইতোমধ্যে তার বাসায় টুকিটাকি বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে। এখানে এসবির (স্পেশাল ব্রাঞ্চ) কয়েকজন লোক রয়েছেন।

বাসায় টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, মূলত সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছি, আমাদের অফিসের বসের নির্দেশে। আজকে যদিও বন্ধ, তবু বলা হয়েছে, উনি পদত্যাগ করলে এ বাসাতেই উঠবেন। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেওয়া হয়েছে। তাই এখন নতুন লাইন লাগাতে এসেছি।

শুক্রবার বিকালে পদত্যাগ করে সব জল্পনা কল্পনার অবসান ঘটান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের রিজার্ভ ফোর্স এসপি জাহাংগীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে কী আছে

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App