×

জাতীয়

রোজার মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

রোজার মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

রোজায় অফিস-আদালতের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পয়লা রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)-এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়। আর একই স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়। 

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে সকালের প্রথম ট্রেন ছাড়বে সোয়া ৭টায়, আর রাতের শেষ ট্রেনটি ছেড়ে যাবে ১০টা ১০ মিনিটে।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রমজানের সময় ইফতারে পানি পানের সুবিধার্থে মেট্রোরেলের যাত্রীরা ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। এর বাইরে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না এবং সেক্ষেত্রে ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম, কনকোর্স, এন্ট্রি অথবা এক্সিট গেটের ডাস্টবিনে ফেলতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সৌদি আরবের তেল স্থাপনায় হুথিদের হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App