×

জাতীয়

কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম

কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে কক্সবাজার জেলায় এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানী থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায় তিনি। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিইসিকে স্বাগত জানান।

এদিকে, বিমানবন্দর থেকে জেলা সার্কিট হাউজে যায় তার গাড়ি বহর, এরপর সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে। 

এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ‘শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে আবার কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।’

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, ‘ব্যক্তিগত সফর হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রোববার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো ২ জনের

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে কারা? জানাল সুপার কম্পিউটার

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App