×

জাতীয়

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বিভাগের চার সদস্য পদে রদবদল করা হয়েছে। একই সঙ্গে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদেও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা পৃথক দুটি আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমানকে এনবিআরের সদস্য (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের সদস্য তাসমিনা হোসেনকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট করা হয়েছে।

অন্যদিকে আরেক আদেশ অনুযায়ী কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য মো. মোয়াজ্জেম হোসেনকে ভ্যাট নিরীক্ষা বিভাগে, সৈয়দ মুশফিকুর রহমানকে মূসক নিরীক্ষা থেকে শুল্ক ব্যবস্থাপনা ও আইটি বিভাগে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য (চলতি দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমানকে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App