×

জাতীয়

বিমান মন্ত্রী

হজযাত্রীরা কোনো হয়রানির শিকার হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

হজযাত্রীরা কোনো হয়রানির শিকার হবে না

ছবি: সংগৃহীত

হজযাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, ‘হজযাত্রীর যেন সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।’

রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। 

সভায় প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।’ 

সভায় আরো উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

নগরীসহ সিলেটের চার উপজেলা সিউকের আওতায় আনার প্রস্তাব

১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট মোকাবিলা ১০ বছরকে ২০ বছর হতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ

একই সময়ে অর্ধ-শতাধিক স্থানে হামলা-অগ্নিসংযোগ

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

ইউএনও অফিসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, এখনো বহাল অভিযুক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App