×

জাতীয়

মহাসচিবের অভিযোগ

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেই জাপার এই ভরাডুবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেই জাপার এই ভরাডুবি

ছবি: সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারে নির্দেশনায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় দলের পক্ষ থেকে তিনি সারাদেশের বিভিন্ন আসনের ভোটে অনিয়মের তথ্য-উপাত্ত তুলে ধরেন।

শামীম পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টি যেন একটি আসনেও না জিতে এবং শতকরা এক ভাগও ভোট না পায় তার জন্য নীলনকশার নির্বাচন করা হয় এবং জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে ৩য় করা হয়েছে। এমনকি জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হয়েছে যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় পার্টি জন্য যা বিস্ময়কর। তথাপি জাতীয় পার্টি তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।’

এদিকে, নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জাতীয় পার্টি মবের শিকার হয়েছে। এ ধরনের আচরণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত, এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মঈনুর রাব্বী চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য খলিলুর রহমান খলিল, জাহিদুর রহমান জাহিদ, ভাইস চেয়ারম্যান আখতার হোসেন, আব্দুস সোবহান, হেলাল উদ্দিন হেলাল, মো. সেলিম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী

ঈদের দিনেও হতে পারে কালবৈশাখী

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

নীলসাগর দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালক বরখাস্ত

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, অগ্নিদগ্ধ দুইজনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App