×

জাতীয়

সার্জিও গোর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী, আগামী সপ্তাহে বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন এই বিশেষ দূত। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

এর আগে, গতকাল শুক্রবার সার্জিও গোর কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

নতুন পে-স্কেলে আসছে যেসব পরিবর্তন

মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী

মানুষকে জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া থেকে আটকাতে পারি না: আইনমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়: প্রেস সচিব

নতুন পে-স্কেলে বড় পরিবর্তন

নতুন পে-স্কেলে বড় পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App