×

জাতীয়

শামা ওবায়েদ

‘সার্ক’ সক্রিয় করতে সরকার বদ্ধপরিকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

‘সার্ক’ সক্রিয় করতে সরকার বদ্ধপরিকর

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সার্কের পুনরুজ্জীবনে বাংলাদেশের দৃঢ় সমর্থন করে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেেএ কথা বলেন তিনি। এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সার্কের কার্যক্রম সক্রিয় করতে বাংলাদেশ সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে।’

এ সময় তিনি স্মরণ করেন যে, ‘দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণা প্রথম বাংলাদেশের পক্ষ থেকেই ১৯৮০–এর দশকের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্থাপন করেছিলেন। এর লক্ষ্য ছিল জনগণের কল্যাণ নিশ্চিত করা, জীবনমান উন্নয়ন এবং সম্মিলিত আত্মনির্ভরতা জোরদার করা।’

১৯৮৫ সালের ডিসেম্বরে প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক এবং সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ হিসেবে বাংলাদেশ বর্তমানের পরিবর্তিত আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে এ সংগঠনের গুরুত্ব বজায় রাখতে সদস্য দেশগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে।

তিনি আরো বলেন, ‘সার্ক এখনো আঞ্চলিক অভিন্ন মূল্যবোধ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, জ্বালানি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে।’

এদিকে, সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা এবং এর কার্যক্রম পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি সার্ককের অন্তর্ভুক্ত নীতিমালা—সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক কল্যাণ—অনুসরণের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App