×

জাতীয়

প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল

৯ সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

৯ সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই প্রশাসনে বড় ধরনের রদবদল করলো বিএনপি সরকার। 

আলাদা আলাদা আদেশে একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয় জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করলো সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়।

উল্লেখযোগ্য আমলাদের মধ্যে পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, ড. কাইয়ুম আরা বেগম এবং এম এ আকমল হোসেন আজাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

অন্যদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসূফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তি ভিত্তিক নিয়োগও বাতিল করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন: প্রশাসনে বড় রদবদল, ৩ সচিবকে প্রত্যাহার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

কল্লা শহীদের মাজারের দানবাক্সে মিলল কোটি টাকা

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App