×

জাতীয়

এইআরসিবিএম’ প্রতিবেদন

৭ মাসে যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার ৫৬৮ নারী ও শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

৭ মাসে যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার ৫৬৮ নারী ও শিশু

ছবি: সংগৃহীত

দেশে সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে ৭ মাসে নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ৫৬৮টি ঘটনা ঘটেছে। এরমধ্যে ষংঘবদ্ধ ধর্ষণের শিকার হগয়েছেন ৮১জন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ২৩ নারী ও শিশু। আর বিচার না পেয়ে ৬জন নারী আত্মহত্যা করেছে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭টি। 

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস (এইচআরসিবিএম) এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেছে। নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতার ক্রমবর্ধমান এই ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। একইসঙ্গে এইচআরসিবিএম প্রতারণামূলক ধর্ষণ ও নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায়ও উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। 

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আজ শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরসিবিএম’র আহ্বায়ক অ্যাডভোকেট লাকী বাছাড়। তিনি বলেন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও সহিংসতা আজ ভয়াবহ মানবাধিকার সংকটে রূপ নিয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচআরসিবিএম’র প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জুন-২০২৫ থেকে ডিসেম্বর-২০২৫ পর্যন্ত নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই সময়ে সারা দেশে মোট নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ৫৬৮টি ঘটনা ঘটেছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৩৫ জন। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২৩ জন। আর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮১ জন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ২৩ জন নারী ও শিশু। বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন ৬ জন নারী। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আরো ৯৭ জন নারী ও শিশু যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

সংস্থাটির মতে, অধিকাংশ ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় চার্জশিট দাখিলে দেরি হয় এবং অনেক আসামি জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখায় অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত রাজধানীর এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার স্বামী জয়নাল আবেদীন খোকন (৪৭) গোপনে তালাক দেয়ার পরও তা গোপন রেখে দাম্পত্য সম্পর্ক অব্যাহত রাখেন, যা তিনি ‘প্রতারণামূলক ধর্ষণ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি জানার পর গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং প্রথমে আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। তবে পরবর্তীতে বিশেষ শুনানির মাধ্যমে আপোষের শর্তে তাকে জামিন দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগীর দাবি, তিনি কোনো আপোষ চাননি, আসামিপক্ষও আপোষের আবেদন করেনি। তারপরও জামিন দেয়া হয়েছে। ডিজিটাল প্রমাণ থাকা সত্ত্বেও দ্রুত জামিন পাওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় জামিন আদেশ বাতিল এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এইচআরসিবিএম।

সংবাদ সম্মেলনে সংস্থাটির আহ্বায়ক লাকী বাছাড় নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর বিচার চাওয়ায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ মর্মামন্তিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সরকারের কাছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অপরাধী যতই ক্ষমতাবান হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। সংস্থাটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস (এইচআরসিবিএম)। দাবিগুলো হল- দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, ফরেনসিক রিপোর্ট নির্ধারিত সময়সীমার মধ্যে প্রদান বাধ্যতামূলক করা, চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত গুরুতর যৌন অপরাধে জামিন স্থগিত রাখা, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করা, ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করা এবং যৌন সহিংসতা প্রতিরোধে জাতীয় পর্যায়ে সামাজিক সচেতনতা কর্মসূচি গ্রহণ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এইআরসিবিএম’র কো-অর্ডিনেটর আশিষ কুমার অঞ্জন, হিউম্যান রাইটস অ্যাসিস্ট্যান্ট রাজ চাকমা,  টুকু বাছাড়, সমীর চন্দ্র মিস্ত্রী. অবজারভার সন্তোষ কুমার মাহাতো, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির কো-অর্ডিনেটর বিমল কান্তি চাকমা প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App