×

জাতীয়

ই-সিগারেট জব্দ না করার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:০৪ পিএম

ই-সিগারেট জব্দ না করার নির্দেশ

ছবি: সংগৃহীত

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৬ (গ) ধারাটি কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, দেশে ইতিমধ্যে আমদানি করা ভ্যাপ বা ই-সিগারেট বাজেয়াপ্ত অথবা জব্দ না করার নির্দেশ দিয়েছেন আদালত। বাণিজ্য সচিব ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

এ আদেশর পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৬গ ধারায় ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস ইত্যাদি নিষিদ্ধ।’

জানা যায়, ‘আইনটির (১) উপ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম এবং তার যন্ত্রাংশ বা অংশ বিশেষ (ই-সিগারেট, ভ্যাপ, ভ্যাপিং, ভ্যাপার ও ই-লিকুইড ইত্যাদি), হিটেড টোব্যাকো প্রডাক্টস বা ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস যে নামেই অভিহিত হোক না কেন, উৎপাদন, আমদানি, রফতানি, সংরক্ষণ, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা, প্রণোদনা, পৃষ্ঠপোষকতা, বিপণন, বিতরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন করবেন না বা করাবেন না।’

(২) উপধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে তিনি অনূর্ধ্ব ৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই ধরনের অপরাধ সংঘটন করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন।’

ধারাটি চ্যালেঞ্জ করে মাসদুজ্জামানসহ ৪১ জন ব্যবসায়ী হাইকোর্টে রিট করেন। আদালত রিটের শুনানি শেষে রুল জারি করেছেন। পাশাপাশি দেশে এরইমধ্যে আমদানি করা ভ্যাপ/ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ দিয়েছেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

মার্কিন-ইরান আলোচনায় বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

মার্কিন-ইরান আলোচনায় বাধা দিলে ওমানে ‘বোমা হামলার’ হুমকি ট্রাম্পের

একের পর এক যন্ত্রাংশ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথ একের পর এক যন্ত্রাংশ চুরি, ট্রেন চলাচলে ঝুঁকি

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App