×

জাতীয়

স্বাধীনতার অগ্নিসংকেত

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

ছবি:সংগৃহীত

২ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথমবারের মতো উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত সেই পতাকা উড়িয়ে দেন তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব। মুহূর্তটি শুধু একটি পতাকা উত্তোলন ছিল না, ছিল স্বাধীনতার প্রত্যয়ের দীপ্ত ঘোষণা।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ,নিপীড়নের বিরুদ্ধে তখন উত্তাল সমগ্র বাংলা। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণায় ক্ষুব্ধ জনতা ঢাকার রাজপথে নেমে আসে। ছাত্রসমাজের নেতৃত্বে নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ ও আ স ম আবদুর রব সেই সমাবেশ পরিণত হয় স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত এক ঐতিহাসিক ঘটনায়। বাঙালি সেদিন স্পষ্ট করে জানিয়ে দেয় মাথা নত নয়, স্বাধীনতাই একমাত্র লক্ষ্য।

আরো পড়ুন: ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা

২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসভবনে একই পতাকা উত্তোলন করে স্বাধীনতার বার্তাকে আরও সুদৃঢ় করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের সময় এই পতাকাই ছিল মুক্তিকামী মানুষের প্রেরণার প্রতীক।

তৎকালীন পতাকার নকশা করেছিলেন শিব নারায়ণ দাশ সবুজের মাঝে লাল বৃত্তে সোনালি মানচিত্রখচিত রূপে। পরে ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে বর্তমান নকশা গৃহীত হয়, যেখানে মানচিত্র বাদ দেওয়া হয়। এ নকশা প্রণয়ন করেন কামরুল হাসান। সবুজের বুকে লাল সূর্য আজও বহন করে রক্তঝরা সংগ্রামের ইতিহাস আর স্বাধীনতার অমলিন প্রত্যয়।

২ মার্চ তাই কেবল একটি তারিখ নয়; এটি বাঙালির আত্মমর্যাদা, সাহস ও স্বাধীনতার শপথের দিন। জাতীয় পতাকা উত্তোলনের সেই ঐতিহাসিক মুহূর্ত আজও আমাদের মনে করিয়ে দেয় এই পতাকার মর্যাদা রক্ষাই আমাদের চিরন্তন অঙ্গীকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়ের বিচ্ছেদে দুধ দিয়ে গোসল করলেন মা

মেয়ের বিচ্ছেদে দুধ দিয়ে গোসল করলেন মা

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App