×

জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৮ এএম

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজকে যারা টিকিট ক্রয় করছেন, তারা আগামী ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। এদিকে যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আরো পড়ু: ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

উল্লেখ্য, রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধু লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App