×

জাতীয়

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

ছবি: ‍সংগৃহীত

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাসহ নানা দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন করছেন গার্মেন্টস শ্রমিকেরা।

বুধবার(৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’র আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

ইউনিটের নেতা-কর্মীরা জানান, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে নৈরাজ্য বন্ধসহ যানজট মুক্ত রাখার দাবিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

আরো পড়ুন: সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

একই সময়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক, আশুলিয়া থানা শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুলতান প্রমুখ। পরে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইপাইল মোড় থেকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম জানান, ঈদ মানে আনন্দ হলেও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ওই সময় নানা দুর্ভোগের শঙ্কা ও আতঙ্ক তৈরি হয়। ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ না করাটা গার্মেন্টস মালিকদের মধ্যে নিয়মে পরিণত হচ্ছে। এ ছাড়া ঈদের সময় বাস ভাড়ায় নৈরাজ্যের কারণে শ্রমিকদের বোনাসের টাকা অতিরিক্ত ভাড়ায় খরচ হয়।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

এ সময় চুরি, ছিনতাই, যানজট বেড়ে যায়। সরকারের কাছে আমাদের দাবি থাকবে ২০ রমজানের আগে বেতন বোনাস পরিশোধ ও এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে হবে দাবি জানায় ফরিদুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App