×

জাতীয়

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১১:০৪ এএম

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির  দুই পক্ষের সংঘর্ষে  আহত হয়েছেন অন্তত ২০ জন এবং ভাঙচুর করা হয়েছে তিনটি ঘর।

বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে সংঘর্ষ হয়।

এলাকার স্থানীয়রা জানান, হাকিমপুর গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

আরো পড়ুন: ইরান জুড়ে ভয়াবহ হামলা, হতাহত বাড়ছেই

এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন ২০ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন

রুহুল কবির রিজভী টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

শেখ হাসিনাকে ঘিরে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

শেখ হাসিনাকে ঘিরে নতুন কূটনৈতিক বার্তা দিলো ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App