×

জাতীয়

দুবাই থেকে ৪০৫ যাত্রী নিয়ে ঢাকায় ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

দুবাই থেকে ৪০৫ যাত্রী নিয়ে ঢাকায় ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৪০৫ যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ৬টা ৭ মিনিটে দুবাই থেকে আসা এই ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০৫ জন যাত্রী নিয়ে পৌঁছায়।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা।

এর মধ্যে প্রথম ফ্লাইটটি গত ৪ মার্চ বিকেল ৭টা ২০ মিনিটে ঢাকা ছাড়ে এবং দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকা ফিরে আসে ৩৭৮ জন যাত্রী নিয়ে, যার মধ্যে ২৭ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রু ছিলেন।

আরো পড়ুন : বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ে গিয়ে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকা ফেরে। ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজে এই বিশেষ দুটি ফ্লাইট পরিচালিত হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনা করে ইউএস-বাংলা, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসকে বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়। যারা বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ বা শিগগিরই শেষ হচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে যাত্রার সুযোগ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App