×

জাতীয়

পেট্রোল পাম্পে পুলিশ চেয়েছে বিপিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

পেট্রোল পাম্পে পুলিশ চেয়েছে বিপিসি

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল বিপণন ব্যবস্থায় উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে দেশের সকল পেট্রোল পাম্পে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

রোববার (৮ মার্চ) বিপিসি চেয়ারম্যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘দেশে জ্বালানি তেল বিপণনে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল গ্রহণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে ডিলাররা বিগত সময়ের তুলনায় অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।পেট্রোল পাম্পে‘

‘তাছাড়া কিছু কিছু ভোক্তা ডিলার/ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুদ করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে বলে জানা যায়। ইতোমধ্যে ফিলিং স্টেশন থেকে ভোক্তা প্রান্তে জ্বালানি তেলের সরবরাহ সীমিতকরণ করে বিপিসি থেকে একটি প্রেস রিলিজ জারি করা হয়েছে।’

‘এ ছাড়াও বিদ্যমান সংকটকালীন দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ক্রেতাদের সঙ্গে ফিলিং স্টেশনের কর্মচারীদের বিভিন্ন ধরনের অনভিপ্রেত ঘটনা সৃষ্টি হচ্ছে। সে প্রেক্ষিতে দেশের ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশি টহল জোরদার করা প্রয়োজন।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদারকরণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App