×

জাতীয়

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। সোমবার (৯ মার্চ) পাওয়া যাবে আগামী ১৯ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রয় প্রক্রিয়ার আজই নির্ধারিত শেষ দিন। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তিতে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরো পড়ুন : ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ১৪ দিনের রিমান্ডে

রেলওয়ে আরো জানিয়েছে, অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত বা টাকা ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকবে না।

এদিকে যাত্রীদের বিশেষ অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে রাঙ্গামাটি, ৫ উপজেলা জলমগ্ন

কাতারের সাবেক আমির আর নেই

কাতারের সাবেক আমির আর নেই

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

এক রাতে ইরানের ১৪০ স্থাপনায় মার্কিন হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App