×

শিক্ষা

সরকারি কলেজ

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ফাইল ছবি

সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশিকা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সব ধরনের বদলি ও পদায়ন কার্যক্রম স্থগিত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি কলেজ ও মাদরাসায় বর্তমানে প্রায় ১৮ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত রয়েছেন। এই বিশাল সংখ্যক কর্মকর্তার বদলি ও পদায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত। তবে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে একটি চক্র বা সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

অভিযোগ রয়েছে, বদলি ও পদায়নের নামে ওই সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য রোধ ও শৃঙ্খলা ফেরাতে এই বদলি ও পদায়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি কলেজ শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App