×

জাতীয়

এসবি ইন্সপেক্টরের আয়কর নথি জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

এসবি ইন্সপেক্টরের আয়কর নথি জব্দ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ‘দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানাধীন নথির অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিল করা রিটার্ন পর্যন্ত সমুদয় রিটার্ন এবং তৎসংশ্লিষ্ট সমুদয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।

এ অবস্থায়, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের নামে মূল আয়কর নথির শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত দাখিল করা মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দকরণ এবং জব্দ পূর্বক সত্যায়িত অনুলিপি সরবরাহ প্রাপ্তির নিমিত্ত কর কমিশনারের প্রতি আদেশ দানে সদয় মর্জি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App