×

জাতীয়

ঈদে একদিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

ঈদে একদিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার(১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সেটা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি মিলিয়ে এবারের ঈদে টানা সাত দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

৪৫ মিনিটেই ৩ গোল, বড় জয় দেখছে যুক্তরাষ্ট্র

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

আদ্‌-দ্বীনের রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

প্রথম ম্যাচ খেলা হচ্ছে না ঘানার তারকা ফুটবলারের

প্রথম ম্যাচ খেলা হচ্ছে না ঘানার তারকা ফুটবলারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App