×

চট্টগ্রাম

‘জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য’, কলেজছাত্র গ্রেপ্তার

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

‘জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য’, কলেজছাত্র গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসিন্দা কলেজছাত্র সাবিদুল ইসলাম সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিয়াম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গতকাল রোববার রাতে জেলার সদর উপজেলার জগতসারে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর নাগাদ ওই কলেজছাত্র আখাউড়া থানা হাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, শনিবার রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ‘সাবিদুল ইসলাম সিয়াম’ (ইংরেজিতে) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

ওই আইডির স্ক্রিনশট থেকে দেখা যায়, অশালীন মন্তব্যটি গত শুক্রবার করা হয়েছে। কিশোর বয়সী ছবি দিয়ে নিজেকে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের বলে দাবি করা হয় আইডিতে। স্থানীয় সূত্র জানায়, অভিযোগ ওঠা ওই কিশোর স্কুলছাত্র।

এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ পাওয়া যায়। পরে অভিযুক্তকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App