×

জাতীয়

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:০৬ পিএম

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যরা।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

এছাড়া  উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App