×

জাতীয়

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১১:০৮ পিএম

ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ৬০ কিমি বেগে ঝড়

ফাইল ছবি

ঢাকাসহ ১৯ জেলার ওপর দিয়ে সকালের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার (২১ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

এসএসসিতে ৩১২ প্রতিষ্ঠানের সবাই ফেল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফলাফল

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App