×

জাতীয়

মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেলের বরাতে এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

ডা. জাহিদ হোসেন জানান, ‘মির্জা আব্বাসের শারীরিক বিভিন্ন প্যারামিটার এখন ইতিবাচক দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ব্রেইনের জটিলতার কারণে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। তবে অবস্থা এখন উন্নতির দিকে।’

গত ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আরো পড়ুন: ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব নিলেন এমরান সালেহ

উল্লেখ্য, ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ মির্জা আব্বাস জ্ঞান হারান। অবস্থা উন্নত না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস। 

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App