×

জাতীয়

চলতি মাসে চার দিন করে ৩ ধাপে লম্বা ছুটির সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

চলতি মাসে চার দিন করে ৩ ধাপে লম্বা ছুটির সুযোগ

ছবি: সংগৃহীত

একঘেয়ে কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসার দারুণ সুযোগ নিয়ে আসছে চলতি মাস। কাজের চাপে যারা দীর্ঘদিন ছুটির সুযোগ পাচ্ছিলেন না, তারা সাপ্তাহিক ছুটির সঙ্গে মাত্র একদিনের নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ) যোগ করে পুরো মাসে তিন ধাপে চার দিন করে দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারেন।

কৌশলগতভাবে ছুটিগুলো সাজালে কীভাবে তিন ধাপে চার দিনের লম্বা ছুটি মিলতে পারে।

আগামী ৫ আগস্টের সাধারণ ছুটির পাশাপাশি ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে মাঝের দিন অর্থাৎ ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে। অবশ্য জরুরি কাজের তাগিদে সব সরকারি কর্মচারী এই দীর্ঘ ছুটির সুবিধা পাচ্ছেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলেই পরবর্তী ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ মিলবে।

আরো পড়ুন: রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

এদিকে, চলতি মাসের মাঝামাঝি ১২ তারিখ বুধবার 'আখেরি চাহার সোম্বা' উপলক্ষে রয়েছে এক দিনের সরকারি ছুটি। এর পরদিন অর্থাৎ ১৩ তারিখ বৃহস্পতিবার মাত্র এক দিন অফিস খোলা। এরপর ১৪ ও ১৫ তারিখ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাঝে অর্থাৎ ১৩ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলেই সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিন অবকাশ কাটানোর সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে।

অন্যদিকে, মাসের শেষভাগে ২৬ তারিখ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক দিনের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিন কর্মদিবসের পরই ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে মাঝের দিন অর্থাৎ ২৭ তারিখ (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

অবশ্য জরুরি ও জনসেবামূলক খাতের কর্মচারীদের এই ছুটির মধ্যেও নিজ নিজ দায়িত্বে নিয়োজিত থাকতে হবে।

আরো পড়ুন: টানা ৪ দিনের ছুটির অভিনব সুযোগ, যেভাবে পাবেন লম্বা ছুটি

তবে এই দীর্ঘ ছুটির সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো জরুরি সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে নিয়োজিত থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া জনস্বার্থে যেসব দপ্তরে নিরবচ্ছিন্ন সেবা চালু রাখা বাধ্যতামূলক, সেখানে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করবে। ফলে সব কর্মকর্তা-কর্মচারী একযোগে এই ছুটি উপভোগ করতে পারবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী,  আগস্ট মাসের এই ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App