×

জাতীয়

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৬ এএম

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছবি : সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারতের সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

বার্তায় উল্লেখ করা হয়, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘ ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এই সম্পর্কই দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তি গড়ে তুলেছে।

আরো পড়ুন : ২৬ মার্চ: স্বাধীনতার অমর গৌরবের দিন আজ

এতে বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশ সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব উদ্যোগ সীমান্তের দুই পাশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।

বার্তার শেষে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে তার সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

চলন্ত সিএনজিতে দরবেশ সেজে বৃদ্ধার স্বর্ণালংকার ছিনতাই

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

সরকারি ভবন নির্মাণে নিম্নমানের ইট, সরেজমিন পরিদর্শনে যা হলো

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App