×

জাতীয়

হামলার ১৯ মাস পরও তালাবদ্ধ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

হামলার ১৯ মাস পরও তালাবদ্ধ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়

ছবি: সংগৃহীত

প্রায় ১৯ মাস পার হলেও এখনো সংস্কার করা হয়নি কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওই হামলায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো, আসবাবপত্র ও নথিপত্র নষ্ট হয়ে যায়। ঘটনার পর থেকেই ভবনটির প্রধান ফটকে তালা ঝুলছে, ফলে কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। তারা এ ঘটনাকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

ভবনটির সংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও অর্থসংকটের কারণে তা থেমে গেছে বলে জানান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম অচল হয়ে পড়েছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও স্থানীয় বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্ত

বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্ত

জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক এহসান মাহমুদ

জুলাই স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক এহসান মাহমুদ

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

 রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App