×

জাতীয়

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা, সহযোগিতা বাড়ানোর বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা, সহযোগিতা বাড়ানোর বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট  ড. মোহাম্মদ মুইজ্জু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা জানান।

তিনি জানান, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।

তিনি আরো জানান, স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়, যা স্বাধীনতার চেতনা ও ভবিষ্যতের আশাকে নতুন করে জাগ্রত করে এবং দেশের উন্নয়নে অনুপ্রেরণা জোগায়।

মালদ্বীপের প্রেসিডেন্ট  ড. মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপ বাংলাদেশকে একটি বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক পারস্পরিক অগ্রগতি ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

তিনি আশা প্রকাশ করেন, চলমান ইতিবাচক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবস উদযাপন

আলফাডাঙ্গায় স্বাধীনতা দিবস উদযাপন

ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে

ফারুক আহমেদ ক্রিকেটে মাশরাফির অবদান লেখা থাকবে

এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

এনসিপির আহ্বায়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে মেয়ে জাইমাকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে মেয়ে জাইমাকে নিয়ে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App