×

জাতীয়

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

২৮ দিনে হাম আক্রান্ত হয়ে ও উপসর্গে ১৬৯ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৮ দিনে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, এই সময়ে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

একই সময়ে দেশে মোট ১৮ হাজার ৮৭৪ শিশুর শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১৪ হাজার ৩৮৫ শিশুকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এর পরেই অবস্থান রাজশাহী বিভাগের।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর টিকাদান ও সচেতনতা বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App