×

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম

শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বেবিচক-এর জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতার কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে এসব গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ঢাকা থেকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হয়।

বেবিচকের তথ্য অনুযায়ী, সময়ভিত্তিক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা হলো-

২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ: ৩৩৯টি

১০ মার্চ থেকে ১৯ মার্চ: ২৭৫টি

২০ মার্চ থেকে ২৯ মার্চ: ২২৬টি

৩০ মার্চ থেকে ৮ এপ্রিল: ১৬০টি

৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল: ৬০টি

কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এই ধারা অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

ফুটবল বিশ্বকাপ স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

পেজেশকিয়ান ইরান কখনোই আত্মসমর্পণ করবে না

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ২ জনের

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App