×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

বাড়ছে না ভোজ্যতেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

 বাড়ছে না ভোজ্যতেলের দাম

ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আপাতত দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে না। তিনি বলেন, দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।

রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং অসন্তোষ প্রকাশ করেন। এ কারণে নিয়মিত বিরতিতে তেলের সরবরাহ ও আমদানির পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তবে আজকের বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।’

বৈশ্বিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধের কারণে দেশের মানুষ বর্তমানে এক ধরনের শঙ্কার মধ্যে আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো পণ্যের দাম না বাড়ে এ বিষয়ে সরকার অগ্রাধিকার দিচ্ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App