×

জাতীয়

গণঅভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

 গণঅভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়

ছবি: সংগৃহীথ

২০২৪ সালের গণ-অভ্যুত্থান দমনে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন তৎকালীন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি মো. ইমদাদুল হক মোল্লা।

রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা একটি মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইমদাদুল হক মোল্লা।

তিনি অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের পরিচালক। উল্লেখ্য, এই মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও অপর আসামি জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন; আজ তাকে আদালতে হাজির করা হয়েছে।

জবানবন্দিতে ইমদাদুল হক মোল্লা বলেন, ‘২০২৪ সালের ১৮ জুলাই মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লাগে। ওই দিন বিকেল ৪টা থেকে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। ওই দিন রাত আনুমানিক ৯টা থেকে ইন্টারনেট সেবা সারাদেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার বিষয়ে আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিট্রিয়াল কেব্‌ল) থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রয়েছে। এরপর তারা বুঝতে পারে, সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।’

তিনি জানান, ‘তার নাম মো. ইমদাদুল হক মোল্লা। বয়স ৫৩ বৎসর। পেশায় একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তিনি ‘অস্টিমেক্স কমিউনিকেশন লিমিটেড’ প্রতিষ্ঠানের পরিচালক। ২০২৩ থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।’

তিনি বলেন, ‘২০২৪ সালের ১৮ জুলাই মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লাগে। ওই দিন বিকেল থেকে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। আনুমানিক ৬টা থেকে ইন্টারনেট সেবা সারাদেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা হলাম শেষ স্তর। আমাদের ওপর আরও দুটি স্ত্রর যথাক্রমে IIG (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে), সাবমেরিন ক্যাবল। কোম্পানি এবং ITC (ইন্টারন্যাশনাল টেরিস্টিরিয়াল কোম্পানি) রয়েছে।’

তিনি জানান, ‘আইআইছি ব্যান্ডউইথ ক্রয় করেন সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন ক্যাবল কোম্পানি এবং ITC (ইন্টারন্যাশনাল টেরিস্টারিগুল কোম্পানি) থেকে। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার বিষয়ে আইআইজির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়। আইটিসি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ রয়েছে। এরপর আমরা বুঝতে পারি যে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।’

জেরায় ইমদাদুল হক মোল্লা বলেন, ‘২০২৪ সালের ২৩ জুলাই তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক মহাখালী দুর্যোগ ব্যবস্থা ভবন পরিদর্শনে আসেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি এবং আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলাম। আমরা প্রতিমন্ত্রীকে ইন্টারনেট সেবা চালু করার জন্য অনুরোধ জানালে তিনি বলেন আজকের মধ্যেই ইন্টারনেট সেবা চালু হবে। তারপর প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলেন ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এই বক্তব্যটিকে আমাদের কাছে রাজনৈতিক বক্তব্য বলে মনে হয়েছে কারণ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লেগেছিল, ডাটা সেন্টারে আগুন লাগেনি। তবে আগুনে ভবনের বাইরে কিছু ফাইবার অপটিক ইন্টারনেট ট্রান্সমিশন ক্যাবল পুড়ে গিয়েছিল। এই ডাটা সেন্টারটি বন্ধ হলেও সারাদেশে ইন্টারনেট সেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা ছিল না।’

সাক্ষী বলেন, ‘কারণ সারাদেশে আরও ১৫/১৬ টি ডাটা সেন্টার রয়েছে। ওই দিন আনুমানিক রাত ৯টার দিকে ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়। তদন্তকারী কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এই আমার জবানবন্দি।’

জবানবন্দি পেশ করার পর সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

ইলিশের বাজারে বৈশাখের উত্তাপ কেজি সাইজের এক ইলিশ সাড়ে ৪ হাজার টাকা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

রাজধানীতে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App