×

জাতীয়

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠক

ছবি: সংগৃহীত

দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও অংশ নেন বলে জানা গেছে।

বৈঠক শেষে  প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, দেশের কৃষি, শিল্প এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি ও শিল্পের বিকাশ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

চিনি শিল্পে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি ।

এই ব্যবসায়ী প্রতিনিধি আরও বলেন, ফল উৎপাদন, পোল্ট্রি, মৎস্য খাত এবং বীজ (সিড) ব্যবস্থাপনাসহ কৃষি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

তাদের লক্ষ্য একটি সমন্বিত কৃষি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা।

এসময় তিনি বলেন,আমরা চাই বাংলাদেশে কৃষিতে একটি বিপ্লব ঘটুক। উৎপাদন বাড়ুক এবং ব্যবসায়িক পরিবেশ আরও সহজ ও গতিশীল হোক।

বৈঠকে কৃষি জোনিংয়ের বিষয়টিও উঠে আসে। কোন এলাকায় ধান, কোথায় ফল এবং কোথায় অন্যান্য শস্য উৎপাদন করা যায়, সে অনুযায়ী জোনভিত্তিক পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি ।

বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং বিনিয়োগ আরও উৎসাহিত করার কথা বলেছেন বলেও জানান এই ব্যবসায়ি নেতা।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে সোলার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) খাতে কর সুবিধা দিয়েছে। পাশাপাশি যমুনা সেতু পারাপারে ইভি যানবাহনের জন্য টোল সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আহসান খান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও শিল্প খাতে বড় ধরনের উন্নয়ন সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, অতঃপর...

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে নতুন স্থায়ী কমিটির চার সদস্যের শ্রদ্ধা

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App