×

জাতীয়

রঙ ঢঙের উৎসবে মুখর বনানী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

রঙ ঢঙের উৎসবে মুখর বনানী

ছবি: ভোরের কাগজ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজধানীর বনানী ১১ নম্বর সড়কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব ‘রঙ ঢঙের উৎসব ১৪৩৩’। টুগেদার ফর বাংলাদেশ ও বনানী সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে ঐতিহ্য, সৃজনশীলতা ও জনসম্পৃক্ততার অনন্য সমন্বয় দেখা যায়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পুরো সড়কজুড়ে আঁকা নান্দনিক আলপনা। সারা রাত ধরে নানা বয়সী মানুষ আলপনা এঁকে, ছবি তুলে এবং আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিয়ে বনানী ১১ সড়ককে রঙিন ক্যানভাসে পরিণত করেন। পুরো এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

আয়োজনজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্পের স্টল এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার। সকালে বাংলাদেশ স্ট্রিট কিডস এইড গ্রুপের সদস্যরা আলপনায় মোড়ানো সড়কজুড়ে স্কেটবোর্ডিং প্রদর্শন করে দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেন।

বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং বনানী সোসাইটির সভাপতি। তাদের উপস্থিতি আয়োজনে বাড়তি গুরুত্ব যোগ করে।

বনানী সোসাইটির সভাপতি বলেন, নববর্ষ আনন্দ, ঐক্য ও নতুন সম্ভাবনার প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ঐতিহ্যকে জীবন্ত রাখে।

আয়োজকরা জানান, এটি উৎসবটির দ্বিতীয় আয়োজন। ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা শিল্পী, স্বেচ্ছাসেবক, পারফর্মার, স্টল পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App