×

জাতীয়

ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আসা শুরু

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আসা শুরু

ফাইল ছবি

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল পাম্পিং শুরু হয়।

পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার টন ডিজেল আমদানি করা হচ্ছে। আজ রাত ৮টায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল পাম্পিং শুরু হয়েছে। কোনো সমস্যা না হলে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টা নাগাদ সমুদয় ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা শেষ হবে। এ নিয়ে চলতি এপ্রিল মাসে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে চার দফায় ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

ওজনে কারচুপির অভিযোগে নাবিস্কোকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে নাবিস্কোকে জরিমানা

‘মাসে পাঁচবার যৌন সম্পর্কের’ প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে

‘মাসে পাঁচবার যৌন সম্পর্কের’ প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

মাহফুজ আলম নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App