×

জাতীয়

সংসদে মির্জা ফখরুল

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে অনুষ্ঠিত একটি বৈঠকেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ হয়েছিল -এটাই বাস্তবতা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের ২৫তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠককে ঘিরে অনেকে সমালোচনা ও কটাক্ষ করেছেন। কিন্তু ওই বৈঠকেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মতি হয়েছিল বলে তিনি দাবি করেন। তার ভাষায়, “লন্ডন বৈঠকের কারণেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়। সেখানেই দ্রুত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়।”

তিনি আরও বলেন, ওই বৈঠককে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হলেও তা সঠিক নয় এবং এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য।

জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে দলটির বিরুদ্ধে নানা মন্তব্য উঠেছে। তবে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

সংবিধান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই সংবিধান দেশের স্বাধীনতা ও ত্যাগের সঙ্গে গভীরভাবে যুক্ত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান বারবার পরিবর্তন ও সংশোধনের মধ্য দিয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতির প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি নন। তাই এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে রক্ষা করা সবার দায়িত্ব।

জুলাই আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন দেশের মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। এ নিয়ে কোনো ধরনের কটাক্ষ করলে মানুষ কষ্ট পায় বলেও তিনি মন্তব্য করেন।

সংস্কার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। বরং সংস্কারের ভিত্তি তৈরিতে তাদেরও ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App