×

জাতীয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:২৩ পিএম

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন কিংবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার পূর্বে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় পালাবদলে যদি পুশইনের ঘটনা ঘটে তবে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ। জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়ে কার্যক্রম চলছে।

নিজের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলাপ হবে। সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অবশ্যই কথা হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়া ভালো। শুধু আমরা নয় অন্য দেশও এমন চুক্তি করেছে। আমরা অন্য দেশের চেয়ে এগিয়ে আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App