×

জাতীয়

মির্জা ফখরুল

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৫:১৬ পিএম

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন

ছবি : সংগৃহীত

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জেলা প্রশাসকেরা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তি, এটিকে শক্তিশালী করা গেলে সামগ্রিকভাবে গণতন্ত্রও আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে হবে এবং সরকারের কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। জনগণই দেশের প্রকৃত মালিক বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার ব্যবস্থায় ক্ষতি হয়েছে এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয় তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App