×

জাতীয়

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৫৯ এএম

জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, 'জুনে বন্ধুত্বপূর্ণ দেশ, যেমন চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়, ঐ দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ের সঙ্গে মিলিয়ে সফরসূচি সাজানোর কাজ চলছে। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যদি পুশইন ঘটে, তবে বাংলাদেশও তার উপযুক্ত জবাব দেবে।'

নিজের চীন সফর প্রসঙ্গে তিনি জানান, 'চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হবে, যা প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার।'

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইস্যুতে খলিলুর রহমান জানান, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিবাচক। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App