×

জাতীয়

সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫৯ এএম

সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী । তাদের মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৭১ জন ও বেসরকারিভাবে ৪৩ হাজার ৭৮১ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১০ জন।

বৃহস্পতিবার (৭ মে ) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে বলা হয়েছে, হজ পালনের উদ্দেশে যাওয়া ১০ জন মৃতদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে মহিলা রয়েছেন দুইজন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, 'বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।'

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, 'মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।'

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মাউশি সচিব

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছে না থালাপতি বিজয়

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

টানা ১৩ দিন যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওয়াকফ প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App