×

জাতীয়

চিন্ময় কৃষ্ণের জামিন বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত ১০ মে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:১৯ পিএম

চিন্ময় কৃষ্ণের জামিন বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্ত ১০ মে

ছবি: ফাইল ফটো

হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে, জামিন বিষয়ে সিদ্ধান্তের জন্য ১০ মে (রোববার) তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে অংশ নেন।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৫ সালের ৩০ এপ্রিল হাইকোর্টে তার জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার জামিন আবেদনের শুনানি নিয়ে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর রুল জারি করেছিলেন হাইকোর্ট।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App