×

জাতীয়

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:২৬ পিএম

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে’র মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা দেন।

আব্দুর রহমান তরফদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সভায় শ্রমিক নেতারা জানান, সময়মতো বেতন ও বোনাস পরিশোধ করা হলে শিল্পাঞ্চলে কোনো ধরনের অস্থিরতা বা শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে না। তবে যেসব কারখানায় এখনও বকেয়া বেতন পরিশোধ হয়নি, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এছাড়া শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চের ব্যবস্থা করারও দাবি জানান শ্রমিক প্রতিনিধিরা।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সড়কে যানজট কমাতে মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ে ধাপে ধাপে কারখানাগুলোতে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, ঈদ উপলক্ষে শ্রমিকদের যাতায়াত সহজ করতে সব নৌরুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফজলে শামীম এহসান, আনোয়ার হোসাইনসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

রাষ্ট্রপতি মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App