×

জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। ফাইল ছবি

রেলওয়ের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করার পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক মাসের জন্য দায়িত্ব চেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ দায়িত্ব চান মাহবুব কবীর মিলন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাকে মাত্র এক মাসের জন্য ক্ষমতা দিন। এই এক মাসে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করে দেখাব, ইনশাআল্লাহ। পদ-পদবি, আলাদা চেয়ার-টেবিল কিছুই লাগবে না। বিনা পয়সায় সার্ভিস দেব। শুধু যাতায়াতের জন্য একটা গাড়ি দেবেন। আর কিছু লাগবে না। শুধু ক্ষমতা লাগবে।’

তিনি লেখেন, ‘ডিপার্টমেন্টের সবাই এই এক মাসে আমার আদেশ শুনতে বাধ্য থাকবে। চুক্তিভিত্তিক কিছু অবসরপ্রাপ্ত টিকিট এক্সামিনার নেব। তাদের জন্য বাজেট লাগবে। তারা সফল হলে এক বা দুই বছরের জন্য থেকে যাবেন। পাশাপাশি এই এক মাসের জন্য চাকরিরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তাকে নেব। অবসরপ্রাপ্তরা কোনো বেতন-ভাতা নেবেন না।’

আরও পড়ুন: ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

দায়িত্ব পালনের জন্য নিজের চাহিদার কথা উল্লেখ করে মিলন লেখেন, কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশেষ পুলিশি নিরাপত্তা প্রয়োজন হবে। সফল হলে ম্যাজিস্ট্রেটরা ফিরে যাবেন। এরপর শুধু পুলিশকে সঙ্গে নিয়ে টিকিট এক্সামিনাররা কাজ করবেন। ট্রেনের সব যাত্রীর টিকিট পরীক্ষা করার প্রয়োজন নেই। প্রতিটি কোচে দৈবচয়নের ভিত্তিতে যাত্রীদের পরিচয় যাচাই করা হবে। অনিয়ম পাওয়া গেলে দ্বিগুণ জরিমানা করা হবে। যার টিকিট, তাকেই ভ্রমণ করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের টিকিটের সঙ্গে বাবা বা মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যুক্ত থাকবে। টিকিট এক্সামিনার বা চেকার এবং গার্ডের শরীরে পরিধানযোগ্য ক্যামেরা থাকবে।

তিনি আরও লেখেন, ‘টিকিট যার, ভ্রমণ তার—এটি শতভাগ বাস্তবায়ন করা হবে। অন্যায়কারীদের পক্ষে কেউ তদবির বা মাস্তানি করলে তার বা তাদের পরিচয় প্রকাশ করা হবে। সফল হলে ধাপে ধাপে রেলের অন্য রুটগুলোতেও এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। পরীক্ষামূলকভাবে ভ্রমণের তিন বা পাঁচ দিন আগে টিকিট ইস্যু করা হবে।’

মিলন লেখেন, এই এক মাসে নির্বাহী আদেশের মাধ্যমে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইনের শতভাগ বাস্তবায়ন করা হবে। রেল অধিদপ্তরের পরিবর্তে মন্ত্রণালয়ের অধীনে এ বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হবে। যেমন পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মাসের মধ্যেই প্রয়োজনীয় সব আদেশ জারি করা হবে। বাহিনীর সদস্যদের মনোবল বাড়ানোর দায়িত্বও তিনি নেবেন। তারা ট্রেনেও জিআরপির সঙ্গে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি কল্পনাও করতে পারবেন না, কী পরিকল্পিতভাবে একটি বাহিনীকে তাদের আইন ভঙ্গ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা এখন যাত্রীর টিকিট চেক করে আর টাকা কামায়। অথচ টিকিট চেক করা তাদের কাজ নয়। এই এক মাসে এই রুটে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রয়োজনীয় সব কাজ করা হবে। ইনশাআল্লাহ, তা বন্ধ করা যাবে।’

পোস্টের শেষাংশে মিলন লেখেন, ‘অনেক কিছুই হচ্ছে এই দেশে। এক মাসের রিস্ক নেবেন না, প্রধানমন্ত্রী। আমি নেব, ইনশাআল্লাহ। ব্যর্থ হলে যেকোনো শাস্তি মেনে নেব। তবে এই এক মাস আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। সব কাজের অগ্রগতি জনগণকে জানানো হবে। মাঝখানে কেউ থাকবে না। শুধু আপনি আর আমি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য দায়িত্ব চান মিলন

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

শান্তিতে নোবেল পাওয়া কে এই নাভি পিল্লাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App