×

জাতীয়

ঈদযাত্রার ৪র্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:২০ এএম

ঈদযাত্রার ৪র্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাত্রা সহজ ও নিরাপদ করতে ঈদযাত্রার চতুর্থদিনের (২৬ মে'র) অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

শনিবার (১৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।

আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র টিকিট বিক্রি করা হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৪ মে, ২৫ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৫ মে আর ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App