×

জাতীয়

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

ছবি: সংগৃহীত

আসন্ন নতুন বাজেটে নবম পে স্কেলের বরাদ্দ না রাখা হলে আগামি ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেস ক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে এই ঘোষণা দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক।

আবদুল মালেক বলেন, ‘দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সমিতির সদস্যসচিব আশিকুল ইসলাম বলেন, ‘আসন্ন বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অন্যথায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোসাদের ফাঁদে ইরানের সাবেক প্রেসিডেন্ট, বন্দি আইআরজিসির জালে

মোসাদের ফাঁদে ইরানের সাবেক প্রেসিডেন্ট, বন্দি আইআরজিসির জালে

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

ফরিদপুরে হত্যাকাণ্ডের জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ফরিদপুরে হত্যাকাণ্ডের জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App