×

জাতীয়

ঈদযাত্রা: শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৫০ এএম

ঈদযাত্রা: শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের, অর্থাৎ ২৭ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ (১৭ মে)। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রোববার (১৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। আন্তঃনগর ট্রেনের ২৩ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে গত ১৩ মে, ২৪ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৪ মে, ২৫ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৫ মে এবং ২৬ মে’র আসনের টিকিট বিক্রি করা হয়েছে ১৬ মে।

আরো পড়ুন : সংকটে ধৈর্য্য-বিচক্ষণতার জন্য রাষ্ট্রপতিকে সুদানের প্রধানমন্ত্রীর সাধুবাদ

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না।

যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং (আসনবিহীন) টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

গুম ও হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

হেলিকপ্টারে আখাউড়া দেখার ব্যতিক্রমী আয়োজন

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

৪০ কেজির বদলে ২৫ কেজি: জেলেদের চাল ‘আত্মসাত করল’ চেয়ারম্যান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App