×

জাতীয়

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৩১ এএম

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালন করতে এ পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী। একই সঙ্গে আরো ১ জন বাংলাদেশি হজযাত্রী হজে গিয়ে মারা গেছেন। এ নিয়ে মোট ১৮ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ রোববার ফেনীর সোনাগাজীর সাজেদা বেগম (৫৬) মক্কায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। 

মৃত্যু হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় ৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৬টি, সৌদি এয়ারলাইন্সের ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App