×

জাতীয়

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪১ হাজার ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএনসিসি ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

হামের প্রকোপ সংক্রমণ আরো বাড়ার ঝুঁকি

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৬, শনাক্ত ১৩৮

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

সায়নী ঘোষের মাথার দাম ১ কোটি রুপি ঘোষণা বিজেপি নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App